ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনে রেকর্ড নারী নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 136

দেশের মাঠ প্রশাসনে নারীর নেতৃত্ব নতুন মাইলফলক ছুঁয়েছে। বর্তমানে রেকর্ড ২০ জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) এবং ১৯১ উপজেলায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করছেন।

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের এই উপস্থিতিকে সক্ষমতা ও নেতৃত্বের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ ১৮ জন নারী ডিসি দায়িত্বে ছিলেন। বর্তমানে সেই রেকর্ড ভেঙে ২০ জন নারী ডিসি দায়িত্ব পালন করছেন। তবে দেশের নয়টি বিভাগীয় কমিশনারের কোনো পদেই এখন নারী কর্মকর্তা নেই।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি নয়জন নারী ডিসি রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে নারী ডিসি দায়িত্ব পালন করছেন।

শুধু জেলা প্রশাসনেই নয়, উপজেলা প্রশাসনেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বর্তমানে দেশের ৪৯৯ উপজেলার মধ্যে ১৯১টিতে নারী ইউএনও দায়িত্ব পালন করছেন, যা মোট উপজেলার প্রায় ৩৯ শতাংশ।

ভূমি প্রশাসনেও নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য। বর্তমানে ৪৭৮ জন সহকারী কমিশনার (ভূমি)-এর মধ্যে ১১৬ জন নারী কর্মকর্তা রয়েছেন, যা মোট পদের ২৪ শতাংশের বেশি।

সব মিলিয়ে মাঠ প্রশাসনের ১ হাজার ৮৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৩৩২টিতে নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ প্রায় ৩০ দশমিক ৬ শতাংশ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এখন নারীরা নেতৃত্ব দিচ্ছেন।

কেন্দ্রীয় প্রশাসনেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। বর্তমানে ৮১টি সচিব ও সচিব-সমমর্যাদার পদের মধ্যে ১৪টিতে নারী কর্মকর্তা রয়েছেন। এছাড়া ৩৬১ জন অতিরিক্ত সচিবের মধ্যে ৭৩ জন, ১ হাজার ৫১ জন যুগ্ম সচিবের মধ্যে ২৪৯ জন, ১ হাজার ৬৪৩ জন উপসচিবের মধ্যে ৪০৪ জন এবং ৩ হাজার ৩৫০ জন সহকারী ও সিনিয়র সহকারী সচিবের মধ্যে ৯৮৬ জন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত মোট ৬ হাজার ৩৩০টি পদের মধ্যে ১ হাজার ৬৮৬ জন নারী কর্মকর্তা রয়েছেন, যা মোট পদের ২৬ দশমিক ৬৪ শতাংশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রশাসনে রেকর্ড নারী নেতৃত্ব

সর্বশেষ আপডেট ০৯:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬