ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির কমিটির নেতৃত্বে তামিম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 16

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বড় দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির এই কমিটিতে তামিমের সঙ্গে কাজ করবেন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার, আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য এবং খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে কাজ করবে এই কমিটি।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও ক্রিকেটারদের ওপর চাপ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে আইসিসির এই কমিটি।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

এদিকে আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইসিসির কমিটির নেতৃত্বে তামিম

সর্বশেষ আপডেট ০৭:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬