ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

 নতুন টুর্নামেন্ট আনছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 137

বিশ্বকাপ ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন ফরম্যাটের পাশাপাশি সহযোগী দেশগুলোর জন্যও আয়োজন করা হবে একটি বৈশ্বিক টুর্নামেন্ট।

স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক বোর্ড সভায় বিশ্বকাপের নতুন কাঠামো অনুমোদন করা হয়। একই সভায় ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন এবং সহযোগী সদস্য দেশগুলোর জন্য নতুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও পাস হয়।

নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৪-ই থাকছে। তবে টুর্নামেন্ট শুরু হবে নতুন ‘সুপার সিরিজ’ দিয়ে।

প্রথম ধাপে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। সেখান থেকে শীর্ষে থাকা দল মূল পর্বে জায়গা করে নেবে।

এরপর ছয়টি করে দল নিয়ে হবে দুটি গ্রুপ। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে ছয় দল সরাসরি উঠবে ‘সুপার ৭’ পর্বে। তাদের সঙ্গে যোগ হবে গ্রুপ পর্বের পরবর্তী সেরা দলটি।

সুপার ৭ পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে খেলবে। প্রতিটি দল খেলবে ছয়টি ম্যাচ। এখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। জয়ী দুই দল লড়বে ফাইনালে।

আইসিসির আশা, নতুন এই কাঠামোর ফলে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচের গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

 নতুন টুর্নামেন্ট আনছে আইসিসি

সর্বশেষ আপডেট ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬