ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 17

বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরি ও শেষদিকে ব্র্যাড ইভান্সের ঝোড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।

আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই তুলনায় দ্বিতীয় ওয়ানডেতে অনেক বড় সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে দলটির ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার বেন কারান। শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে তিনি ১৩৫ বলে অপরাজিত ১১১ রান করেন। তাঁর ইনিংসটি জিম্বাবুয়ের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।

ইনিংসের শেষ দিকে কারানের সঙ্গে যোগ দেন ব্র্যাড ইভান্স। মাত্র ৩৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বিশেষ করে তাসকিন আহমেদের শেষ ওভার থেকে ২২ রান তুলে জিম্বাবুয়ের রান দ্রুত বাড়িয়ে দেন।

নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ২৪৭ রান সংগ্রহ করে। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

সর্বশেষ আপডেট ০৫:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬