শিরোনাম
বাকসু গঠনে ৩ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবদেক, ববি
- সর্বশেষ আপডেট ০৫:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 127
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনের উদ্দেশ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ছাত্র সংসদ গঠনের জন্য কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক কে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, আইন বিভাগের প্রভাষক ছোটন আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন।
তবে উল্লেখ্য যে বাকসু গঠন নিয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।
































