ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ কমল অর্ধেক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 15

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক বরাদ্দ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উপসচিব থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মকর্তারা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আগের তুলনায় অর্ধেক অর্থ পাবেন।

এর আগে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণে মাসে ৫০ হাজার টাকা বরাদ্দ ছিল। তবে সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে এ খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

এর আগে একই নীতির আওতায় সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য দেওয়া সুদমুক্ত ঋণ কার্যক্রম স্থগিত করা হয়। ২০১৭ সালে চালু হওয়া ওই সুবিধায় উপসচিব ও তার ওপরের পর্যায়ের কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ পেতেন।

সরকারি ব্যয় কমাতে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থে বিদেশ সফর ও প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ কমল অর্ধেক

সর্বশেষ আপডেট ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬