ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 23

সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ জুলাই) সকালে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে ৫১ বিজিবির অধীনে নির্মিত ঝাড়সিংহেরশ্বর বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের নামফলক উন্মোচন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপন করেন।

নতুন এ বিওপি চালুর মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার হবে এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা সংশ্লিষ্টদের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েদ হাসান, পিএসসি এবং রংপুর ব্যাটালিয়ান (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেনান্ট কর্নেল মোঃ নাজিউর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিমলায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৪:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬