ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম-নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

সিলেটে হাম-নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন রোগী ভর্তির পর বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১৮ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত তিন শিশু হলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ময়নুল ইসলামের ৩ বছর ৮ মাস বয়সী মেয়ে সামিহা, দিরাই উপজেলার প্রদ্যুতের ৭ মাস বয়সী ছেলে পরশ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকার ইব্রাহিম আলীর ১ বছর ৮ মাস বয়সী মেয়ে ইলমা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৪৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৯৩ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ছয়জন ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, কোম্পানীগঞ্জে চারজন, ধর্মপাশায় একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৫১৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯২ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৪ জন রয়েছেন। অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সিলেটে ৬৯ জন, হবিগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।

ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে হাম-নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬