ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ড. মঈন খান

বশির আহম্মদ মোল্লা
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 33

ড. মঈন খান

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। পরে হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে।

হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বাসায় ফেরার পরও মঈন খানকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ড. মঈন খান

সর্বশেষ আপডেট ০৭:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬