ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ নারী উদ্যোক্তাকে ব্যবসার পুঁজি দিল এনইউএস

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 30

১৮ নারী উদ্যোক্তাকে ব্যবসার পুঁজি দিল এনইউএস

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং নারী উন্নয়ন শক্তি (এনইউএস)-এর উদ্যোগে ‘ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও সফল উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। ১ ও ২ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সোমবার ঢাকার খিলগাঁওয়ে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান। সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনএফের উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল, ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট, রাইটস অ্যান্ড ক্লাইমেটের এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ, জাপান থেকে আগত এনইউএসের স্বেচ্ছাসেবক মারিকো আদাচি এবং মোহাম্মদ ইয়াছিন পাটওয়ারী।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা তাদের আর্থিক সংকট ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারা বলেন, বিভিন্ন শিল্পকারখানা, বিশেষ করে পোশাক খাতের কর্মসংস্থান কমে যাওয়ায় অনেক নারী আয়হীন হয়ে পড়েছেন। ফলে অনেকেই অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল স্বল্পশিক্ষিত ও নিম্ন আয়ের সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, হিসাবরক্ষণ, বিপণন এবং গ্রাহকসেবা বিষয়ে দক্ষ করে তোলা, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১৮ জন নারীকে ক্ষুদ্র ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য প্রাথমিক পুঁজি প্রদান করা হয়। আয়োজকরা জানান, আগামী এক বছর তাদের নিয়মিত পরামর্শ ও মেন্টরিং দেওয়া হবে, যাতে তারা ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারেন।

বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে আর্থিক সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করা জরুরি। এতে নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হতদরিদ্র ও বেকার নারীদের জন্য লক্ষ্যভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি, সহজ ঋণ সুবিধা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৮ নারী উদ্যোক্তাকে ব্যবসার পুঁজি দিল এনইউএস

সর্বশেষ আপডেট ০৭:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬