ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তের তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৬:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 18

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তের তাণ্ডব

নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবে রাতের আঁধারে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ক্লাবের বিভিন্ন কক্ষ তছনছ করার পাশাপাশি মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক ক্লাবে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করলে ঘটনাটি জানতে পারেন। তিনি দেখেন, কক্ষের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। জানালার কাচ ভাঙা, বিভিন্ন আসবাব ক্ষতিগ্রস্ত এবং পুরো ক্লাবজুড়ে ভাঙচুরের চিহ্ন দেখা যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা একটি টেলিভিশন, পানির মোটর, বৈদ্যুতিক পাখা, লাইটসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি ক্লাবের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, এর আগেও একই প্রেস ক্লাবে তিন থেকে চারবার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রায়পুরা থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।

খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। রায়পুরা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুরা থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ঘটনার পর রায়পুরার সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং রায়পুরা প্রেস ক্লাবের নিরাপত্তা জোরদারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তের তাণ্ডব

সর্বশেষ আপডেট ০৬:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬