ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরল ববিসাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৬:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 9

গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরল ববিসাস

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরতে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

‘জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস: গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এ প্রদর্শনী সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত ছিল।

প্রদর্শনীতে স্থান পায় মোট ৩৬টি আলোকচিত্র। এর মধ্যে ৩০টি ছিল জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ছবি এবং বাকি ছয়টিতে আন্দোলন চলাকালে ববিসাস সদস্যদের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন তুলে ধরা হয়। প্রদর্শিত আলোকচিত্রে বরিশালের ছাত্র-জনতা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, প্রতিরোধ ও সংগ্রামের নানা দৃশ্য ফুটে ওঠে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীন, প্রথম আলোর বরিশাল ফটোসাংবাদিক মো. সাইয়ানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক এ আয়োজন স্মৃতিময় ও তাৎপর্যপূর্ণ। প্রদর্শনীতে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তিনি জুলাইয়ের আন্দোলনে অবদান রাখা সবার ত্যাগ যথাযথভাবে মূল্যায়নের প্রত্যয় ব্যক্ত করেন এবং এমন উদ্যোগের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্দোলনের স্মৃতি সংরক্ষণে সাংবাদিক সমিতির এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও সংগ্রামের চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমিতি এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরল ববিসাস

সর্বশেষ আপডেট ০৬:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬