ববিসাসে নতুন নেতৃত্বে রবিউল-মাসুদ

- সর্বশেষ আপডেট ০৪:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 170
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) নতুন কমিটি গঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের চতুর্থ তলায় সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ড. রাহাত হোসাইন ফয়সাল দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানান।
নির্বাচনে দৈনিক বাংলার প্রতিনিধি মো. রবিউল ইসলাম সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নয় সদস্যের কমিটির অন্য পদগুলোতেও নতুন মুখ এসেছে। সহ-সভাপতি হয়েছেন মেহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাইফ।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন সাইফুল ইসলাম হৃদয়। প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে আছেন মো. আলিবদ্দিন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার ও তৌফিক হাসান তপু।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. রাহাত হোসাইন ফয়সাল। কমিশনার হিসেবে ছিলেন ড. আব্দুল আলিম বছির, মো. ফরহাদ উদ্দীন, সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং সাবেক সহ-সভাপতি নাজমুস সাকিব।
ভোটগ্রহণ প্রক্রিয়া পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ উপদেষ্টামণ্ডলী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

































