ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আ.লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 21

সাতক্ষীরায় আ.লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জেলা মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ তুলেছেন প্রবাসী শরিফুল ইসলাম। জমি ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে শরিফুল ইসলাম অভিযোগ করেন, দেবহাটা উপজেলার বালিথা মৌজায় অবস্থিত তার ৮ দশমিক ১৫ একর পৈত্রিক জমি ২০১৮ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি।

তার দাবি, বর্তমানে ওই জমিতে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের এবং তাদের সহযোগীরা জোরপূর্বক মাছ চাষ করছেন। সম্প্রতি জমিতে গেলে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশ ও হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন। এছাড়া জেলা বিএনপির উদ্যোগে একটি সালিস বৈঠকের আয়োজন করা হলেও তা ফলপ্রসূ হয়নি।

তিনি বলেন, বিএনপির সমর্থক হওয়া সত্ত্বেও ন্যায়বিচার পাচ্ছেন না। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং তার পৈত্রিক জমি ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় আ.লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সর্বশেষ আপডেট ০৩:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬