ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়া বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৯:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 11

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর ছেলে রিমন সিকদারের বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, চাঁদাবাজি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়নকাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। পিতা-পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি মঙ্গলবার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত একটি অভিযোগ পাঠিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাজী হুমায়ুন সিকদার ও তাঁর ছেলে রিমন সিকদারের প্রভাব কলাপাড়ার বিভিন্ন এলাকায় বেড়েছে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁদের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারীদের দাবি, তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলতে বা প্রতিবাদ করতে সাহস পান না। কেউ প্রতিবাদ করলে হামলা ও রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকার বাসিন্দা খোকন মণ্ডলের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগও করা হয়েছে।

খোকন মণ্ডলের দাবি, বিগত সরকারের আমলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন নিজের দলের নেতার বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ তুলে তিনি নতুন করে সংকটে পড়েছেন।

খোকন মণ্ডল বলেন, “বিগত সরকারের আমলে বিএনপির রাজনীতি করায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন নিজের দলের নেতার দ্বারাই ভিটেমাটি হারানোর উপক্রম হয়েছে। পৈতৃক সম্পত্তি বাঁচাতে গিয়ে উল্টো মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। বর্তমানে পরিবার নিয়ে পালিয়ে দিন কাটাচ্ছি। অথচ স্থানীয় প্রশাসন কোনো তোয়াক্কাই করছে না।”

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় রফিক ভেন্ডার, আওলাদসহ একাধিক ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে হাজী হুমায়ুন সিকদার ও তাঁর ছেলে রিমনের বিরুদ্ধে।

উপজেলা বিএনপির সদস্য রফিক ভেন্ডার অভিযোগ করেন, হাজী হুমায়ুন সিকদার ও তাঁর ছেলে রিমনের নজর যে জমির ওপর পড়ে, সেই জমির মালিককে জমি ছেড়ে দিতে হয় অথবা নিয়মিত চাঁদা দিয়ে টিকে থাকতে হয়।

রফিক ভেন্ডার বলেন, “আমার কেনা ৬ একর ১৭ শতাংশ জমি নিয়ে ২০১৩ সাল থেকে মামলা চলছে। গত বছর আমাকে ডেকে জমির কাছে যেতে নিষেধ করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হয়।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্টের পর নীলগঞ্জ ইউনিয়ন সংলগ্ন আন্ধারমানিক নদীতে একটি বালুবাহী জাহাজ আটকে রেখে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেটি বিক্রি করা হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রমাণের তথ্য অভিযোগকারীরা প্রকাশ করেননি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলাপাড়া বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সর্বশেষ আপডেট ০৯:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬