ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মিলল ভাইরাল ‘আশরাফুল স্ট্রাইকার’-এর পরিচয়

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৪:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 6

অবশেষে মিলল ভাইরাল ‘আশরাফুল স্ট্রাইকার’-এর পরিচয়

ফুটবল বিশ্বকাপ চলাকালে স্থানীয় একটি ফুটবল ম্যাচের ভিডিও থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘আশরাফুল স্ট্রাইকার’-এর পরিচয় মিলেছে। তার নাম আশরাফুল ইসলাম। বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে।

শনিবার (১ আগস্ট) কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল জানান, ভাইরাল ভিডিওতে তার সঙ্গে দেখা যাওয়া মেহরাবসহ অন্য সবাই একই গ্রামের বাসিন্দা।

ভিডিওটি প্রকাশের পর বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমনকি বিভিন্ন টেলিভিশনের ফুটবল বিশ্লেষণ অনুষ্ঠানেও হাস্যরসের ছলে ‘মেহরাবের চেষ্টা, আশরাফুলের মিস’ প্রসঙ্গ টেনে মন্তব্য করতে দেখা গেছে।

ভিডিওটির ধারাভাষ্য দিয়েছিলেন হৃদয় সুলতান সম্রাট। তিনি যশোর জেলা জজ আদালতে কর্মরত। গত ৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। বর্তমানে সেটি তার পিন করা পোস্ট হিসেবে রয়েছে এবং ইতোমধ্যে প্রায় ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে।

২৬ বছর বয়সী আশরাফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস বিভাগে কর্মরত। ভাইরাল হওয়ার পর জীবনেও কিছু পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

আশরাফুল বলেন, “অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। কেউ কেউ হাসাহাসিও করে। তবে এই ভিডিও লাখো মানুষকে আনন্দ দিয়েছে—এটা ভাবলে ভালোই লাগে।”

ভিডিওটি জনপ্রিয় হওয়ার পর হৃদয় সুলতান সম্রাট আশরাফুল ও মেহরাবকে নিয়ে আরও কয়েকটি ভিডিও তৈরি করেছেন। সেসব ভিডিওতে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছেন এবং ভাইরাল হওয়ার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবশেষে মিলল ভাইরাল ‘আশরাফুল স্ট্রাইকার’-এর পরিচয়

সর্বশেষ আপডেট ০৪:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬