ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  • সর্বশেষ আপডেট ০৭:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 29

হিলি বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি

ভারত থেকে প্রায় নয় মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বাজারে সরবরাহ বাড়িয়ে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রথম চালানে ভারত থেকে ২৮ মেট্রিক টন কাঁচামরিচ দেশে আসে।

বিকেল সাড়ে ৪টার দিকে চারটি ট্রাকে করে ভারতের নাসিক থেকে আনা কাঁচামরিচ হিলি স্থলবন্দরে প্রবেশ করে। রাজ এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম এই চালানটি আমদানি করে।

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়।

হিলি স্থলবন্দর সূত্র জানায়, এ বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির জন্য ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচামরিচের দাম কিছুটা কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হিলি বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি

সর্বশেষ আপডেট ০৭:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬