ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনে বোমা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 142

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনে বোমা আতঙ্ক

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

শনিবার দুপুরে সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, একসঙ্গে মিরপুর ও ফার্মগেট এলাকায় বোমাসদৃশ বস্তু থাকার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে সিটিটিসির সদস্যরা কাজ করছেন।

এদিকে, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, দুপুরের দিকে তারা ঘটনাটির বিষয়ে অবগত হন। এরপর সিটিটিসি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না, উদ্ধার হওয়া বস্তুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) কি না। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা হচ্ছে না।

এদিকে, মেট্রোরেল কর্তৃপক্ষ এ রিপোর্ট লেখার সময় দুপুর দেড়টায় মিরপুর ১০ এ যাত্রাবিরতি বন্ধ রেখেছে। কিন্তু ফার্মগেটে যাত্রী উঠানামা করতে পারছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনে বোমা আতঙ্ক

সর্বশেষ আপডেট ০১:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬