মতিঝিলে বোমা বিস্ফোরণ নিয়ে যা জানা গেল
- সর্বশেষ আপডেট ০৯:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 28
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই বোমা নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসেন। পরে তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।
বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করার কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি ঘটেছে, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

































