ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার কব্জি কেটে দিলেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • সর্বশেষ আপডেট ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 14

যুবদল নেতার কবজি কেটে দিলেন আ.লীগের নেতা

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ইউনিয়ন যুবদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হাসান রমন (৪২) জালালপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত মিজানুর রহমান একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তার স্ত্রী আমেনা বেগমও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির আইল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাসান রমনের বাম হাতের কব্জিতে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমও আহত হন। মা-ছেলে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বাবা ও মামলার বাদী দুদু মিয়া অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে মিজানুর রহমান ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান। তার দাবি, হাসান রমনসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালান। ধস্তাধস্তির সময় তার হাতে থাকা ঘাস কাটার হাসুয়ার আঘাতে হাসান রমনের কব্জিতে গুরুতর আঘাত লাগে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুবদল নেতার কব্জি কেটে দিলেন আ.লীগ নেতা

সর্বশেষ আপডেট ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬