ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার মাঝেই দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 39

চিকিৎসার মাঝেই দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর সাময়িকভাবে দেশে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, রোববার গভীর রাতে (বাংলাদেশ সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মেয়ে ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন ইলিয়াস কাঞ্চন। তার বহনকারী উড়োজাহাজটি বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। চিকিৎসাকালে তিনি মেয়ের বাসায় অবস্থান করেন এবং লন্ডনের একটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরে পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার অংশ হিসেবে তিনি ১২ সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টিরও বেশি কেমোথেরাপি গ্রহণ করেন। এরপর ধারাবাহিকভাবে দুই ধাপে ছয় মাসের ওরাল থেরাপি সম্পন্ন করেন। সব মিলিয়ে তিন ধাপে প্রায় একশ’টি কেমোথেরাপি নিতে হয়েছে তাকে।

লিটন এরশাদ বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকায় ইলিয়াস কাঞ্চন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তৃতীয় ধাপের চিকিৎসা ৩০ জুলাই শেষ হওয়ায় কয়েক দিনের জন্য দেশে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। সাময়িকভাবে দেশে অবস্থান শেষে পরবর্তী চিকিৎসার জন্য আবার যুক্তরাজ্যে ফিরবেন।

তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন ৭ থেকে ১০ দিন দেশে থাকতে পারেন। এরপর চিকিৎসার পরবর্তী ধাপ শুরু করতে আবার লন্ডনে ফিরে যাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চিকিৎসার মাঝেই দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

সর্বশেষ আপডেট ০৬:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬