ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় প্রযুক্তিতে মশা দমনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 23

প্রতীকী ছবি

মশা নিধনে দেশীয় উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে সিটি করপোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, উদ্ভাবক ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নতুন প্রযুক্তি পরীক্ষা করা গেলে মশা নিয়ন্ত্রণে কার্যকর সমাধান পাওয়া যেতে পারে।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক ও প্রযুক্তি প্রত্যাশিত ফল দিচ্ছে না। এ পরিস্থিতিতে দেশীয় উপাদান ব্যবহার করে উদ্ভাবিত প্রযুক্তিগুলো সম্ভাবনাময় হতে পারে।

তাই এসব উদ্ভাবন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কার্যকারিতা যাচাই করে প্রয়োজনে মাঠপর্যায়ে ব্যবহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশীয় প্রযুক্তিতে মশা দমনের আহ্বান

সর্বশেষ আপডেট ০৮:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬