নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ
- সর্বশেষ আপডেট ০৫:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 22
মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর বরিশালে সংঘটিত হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর বরিশালে সংঘটিত হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৮ জুলাই বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে সংঘবদ্ধভাবে নাদিমা খানের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হয়েছেন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় বরিশাল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, একজন তরুন মানবাধিকারকর্মীর ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তি ও অধিকারকর্মীদের জন্যও উদ্বেগজনক বার্তা বহন করে। এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় জড়িত সকল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নাদিমা খানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।




































