জিসাস কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 21
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে কিশোরগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা এবং সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মো. জাকারিয়া আলম (বাপ্পী) সভাপতি এবং মো. আব্দুল বাতেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিউদ্দিন আহমেদ পলাশ সিনিয়র সহ-সভাপতি এবং হোসেনপুর উপজেলার হারুন অর রশিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
একই সঙ্গে তারা ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি জানান।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি: শফিকুর রহমান ইকবাল, আবু হানিফ রাসেল, বিল্লাল হোসেন, জুনন মিয়া ও ফুরকান মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক: নাজমূল হক খোকা, আব্দুল জলিল, শহীদুল্লাহ, জুয়েল মিয়া, আনিসুর রহমান লিটন, জহীর মিয়া, আব্দুল বাতেন (অব.), হীরণ মিয়া ও শাহ আলম। সাংগঠনিক সম্পাদক: অন্তর মীর। সহ-সাংগঠনিক সম্পাদক: পারভেজ বাবু ও ইমরান। দপ্তর সম্পাদক: আবুল খায়ের ভূঁইয়া। সহ-দপ্তর সম্পাদক: সুহাগ মিয়া। কোষাধ্যক্ষ: আল আমিন। ধর্মবিষয়ক সম্পাদক: সাজ্জাদ হোসেন। ক্রীড়া সম্পাদক: আজিজুল হক।সাংস্কৃতিক সম্পাদক: বুলেট মিয়া। মহিলা বিষয়ক সম্পাদক: শামিমা সুলতানা। আইন সম্পাদক: সাব্বীর হোসেন। সদস্য: জেসমিন ও উম্মে সালমা।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত সাংগঠনিক কার্যক্রম জোরদার করে সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করার নির্দেশনাও দেওয়া হয়েছে।




































