শিরোনাম
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 23
রাজধানীর নাগরিকদের সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি সেবা চালু করছে ঢাকা জেলা প্রশাসন।
তথ্য প্রদান, অভিযোগ গ্রহণ, পরামর্শ এবং বিভিন্ন সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো. আদনান জুলফিকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার ফ্রন্ট ডেস্ক শাখা (কক্ষ নম্বর-১১০) থেকে আনুষ্ঠানিকভাবে ‘হ্যালো ডিসি’ সেবার উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসনের আশা, এই সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সহজ হবে এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তিও কমবে।




































