জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার
- সর্বশেষ আপডেট ০৩:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 25
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি করছে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের কৃতিত্ব পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। অথচ এ ক্ষেত্রে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক দূর এগিয়ে গেছে।
জ্বালানিমন্ত্রী জানান, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ প্রয়োজন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চলতি বাজেটেও কর-সুবিধা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।




































