ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাগেজ ট্রলির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং উড়োজাহাজ

জুলহাস কবীর, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 220

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশে আঘাত লাগে এবং সামান্য ক্ষতি হয়। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটির ভেতরে কোনো যাত্রী ছিল না।

জানা গেছে, আজ (১ জুলাই মঙ্গলবার) সন্ধ্যা ছয়টার কিছু পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে এবং নির্ধারিত পার্কিং বেতে অবস্থান নেয়। যাত্রী নামানোর পর লাগেজ তোলার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। এ সময় পাশের পার্কিং বেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ ৮ উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি যখন ডানে ঘোরে, তখন এর পাখার সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং উড়োজাহাজটির গায়ে আঘাত হানে।

এ প্রসঙ্গে মান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, বরং তীব্র বাতাসে স্থানচ্যুত হয়ে প্লেনটিকে আঘাত করেছে। তিনি আরও জানান, ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাগেজ ট্রলির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং উড়োজাহাজ

সর্বশেষ আপডেট ১০:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫