ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 181

সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

রাজধানীর মিরপুরে ফুটপাতের চাঁদাবাজির তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক দুলাল বিশ্বাসের ওপর হামলা এবং পরে তার বিরুদ্ধেই মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শনিবার সকালে মিরপুরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা দুলাল বিশ্বাসের অবিলম্বে মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হওয়ার পরও ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না করে উল্টো আক্রান্ত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, এ ঘটনায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ প্রশ্নের মুখে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, মিরপুরের ফুটপাতকেন্দ্রিক একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে তথ্য ও নথি সংগ্রহ করতে গিয়ে দুলাল বিশ্বাস ওই চক্রের রোষানলে পড়েন। হামলার পর তার বিরুদ্ধেই মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সাংবাদিক নেতারা প্রশাসনের প্রতি দুলাল বিশ্বাসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, তাকে দ্রুত মুক্তি এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা হামলার ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৭:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬