নিউ গিনি হামলায় মেজর জেনারেল (অব.) গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৫:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 15
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী চার নম্বর এজাহারভুক্ত আসামি। এর আগে একই মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি।
মামলাটিতে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির অভিযোগ আনা হয়েছে।






























