ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে মুজিব হল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে মুজিব হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আগের নাম ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি লেখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়।

হলের নামফলক সরানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি দাবি করেন, হল প্রশাসনের পক্ষ থেকেই নামটি সরিয়ে ফেলা হচ্ছে।

এ বিষয়ে তিনি বলেন, মুজিব হলের সামনে এসে অনেকে হলটি চিনতে বিভ্রান্ত হতেন। এখন আগের নাম ফিরিয়ে আনা হচ্ছে।

তবে হল প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে মন্তব্য করতে রাজি হননি। তিনি হল অফিসে গিয়ে তথ্য নেওয়ার কথা বলেন।

২০২৫ সালের ডিসেম্বর মাসে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের নামফলক সরিয়ে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করেছিল।

তবে বুধবার হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি লেখার কার্যক্রম শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে মুজিব হল

সর্বশেষ আপডেট ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬