ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজকে সরিয়ে লিটনের পথে বিসিবি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 231

মিরাজকে সরিয়ে লিটনের পথে বিসিবি

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একাধিক সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তার পরিবর্তে সীমিত ওভারের দুই সংস্করণের নেতৃত্ব লিটন দাসের হাতে তুলে দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই সহ-অধিনায়ক করা হতে পারে তাওহিদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে বহাল থাকবেন নাজমুল হোসেন শান্ত। ফলে তিন সংস্করণে তিন অধিনায়কের পরিবর্তে আবারও দুই অধিনায়কের কাঠামোয় ফিরতে যাচ্ছে বিসিবি।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, শুরুতে ওয়ানডে দলের নেতৃত্ব আবার নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত সীমিত ওভারের দুই সংস্করণের জন্য একজন অধিনায়ক রাখার নীতিতে এগিয়েছে বোর্ড। যেহেতু লিটন দাস বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক, তাই ওয়ানডের দায়িত্বও তার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে শান্ত টেস্ট ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন।

এদিকে তাওহিদ হৃদয়কে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেন। পরে জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচে হারের পর তার নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। পরে বিসিবি তার নেতৃত্বের মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেয়।

তবে মিরাজের নেতৃত্বে বিশেষ করে দেশের বাইরে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য পায়নি। তার অধিনায়কত্বে বিদেশের মাটিতে বাংলাদেশ ১৩টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে জয় এসেছে মাত্র দুটি ম্যাচে।

মিরাজ অধিনায়ক হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তিনজন আলাদা অধিনায়কের মডেল চালু হয়েছিল। সে সময় টেস্টে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দাস। তবে দেড় বছরেরও কম সময়ের মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে আসার পথে বিসিবি।

এর আগে ২০২২ সালেও বাংলাদেশ ক্রিকেটে তিন অধিনায়কের কাঠামো ছিল। তখন টেস্ট দলের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান, ওয়ানডেতে তামিম ইকবাল এবং টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরাজকে সরিয়ে লিটনের পথে বিসিবি

সর্বশেষ আপডেট ০২:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬