ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

জাজিরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ১

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলের অভিযোগে আল-আমিন ঢালী নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল হয়।

মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, এতে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। ভিডিওতে বিভিন্ন স্লোগানের পাশাপাশি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও শোনা যায়।

মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জাজিরার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতা-কর্মীদের প্রকাশ্যে কর্মসূচি পালনের অভিযোগ রয়েছে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজন ও বিক্ষোভ মিছিল হয়েছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, বিকেনগর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল চলাকালে আল-আমিন ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাজিরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ১

সর্বশেষ আপডেট ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬