ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পরিত্যক্ত মিলে যুবকের ঝুলন্ত মরদেহ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

গোপালগঞ্জে পরিত্যক্ত মিলে যুবকের ঝুলন্ত মরদেহ

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্টে ঝুলন্ত অবস্থায় ইমাম রেজা (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উলপুর এলাকার ওই পরিত্যক্ত ধানের মিলের ঘর থেকে মরদেহটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে নিহতের স্বজনদের দাবি, ইমাম রেজাকে হত্যা করে মরদেহটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন তারা।

নিহত ইমাম রেজা বরিশাল জেলার জহিরুল মৃধার ছেলে। তিনি মায়ের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পূর্বপাড়া এলাকায় মামার বাড়িতে থাকতেন। পাশাপাশি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে পরিত্যক্ত মিলে যুবকের ঝুলন্ত মরদেহ

সর্বশেষ আপডেট ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬