ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 155

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন সৌদি আরবপ্রবাসী একরাম খালাসী (৪০), তার স্ত্রী এবং দেড় বছর বয়সী শিশুকন্যা।

পুলিশ জানায়, একরাম খালাসীকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একই ঘর থেকে তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহও উদ্ধার করা হয়। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৭:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬