ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 157

নিউগিনি প্রপাটির্জে সালমানের স্টুডিও ভাঙচুর

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর ও জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

পুলিশ জানায়, স্টুডিওটির জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির।

সালমানের অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায়। রাত পৌনে ২টার দিকে স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরে সালমান বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিকপক্ষ। তাদের কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও ধারণা প্রকাশ করেন তিনি।

ক্যান্টনমেন্ট থানার ওসি বলেন, নিউ গিনি প্রপার্টিজ জমিতে গেট তৈরি করে অন্যদের চলাচল বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ ও এক অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধ চলছিল। প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে একদল লোক রাতে জমিটি দখলের চেষ্টা করে।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালমানের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬