ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 248

রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরায় প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পান্থশালা এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগও ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় অনুমোদন না থাকা ও বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. নজরুল ইসলাম এবং রায়পুরা থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল বলেন, জনস্বার্থ ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে অনুমোদনহীন এবং অনিয়মের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

সর্বশেষ আপডেট ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬