ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব বাড্ডায় মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 715

পূর্ব বাড্ডায় মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ

রাজধানীর পূর্ব বাড্ডায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়ির অংশ দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মান্নানের নেতৃত্বাধীন একটি বাহিনীর বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ড ৩১-এর ৪৪২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, সকালে মান্নানের নেতৃত্বে একদল লোক বাড়িটিতে প্রবেশ করে এবং সম্পত্তির একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বাড়ির ওই অংশে অবস্থান নেয় বলে দাবি করা হয়েছে এমনকি তারা দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলেছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা ওই বাড়িতে বসবাস ও সম্পত্তি ভোগদখল করে আসছেন। হঠাৎ করে দলবল নিয়ে বাড়ির অংশ দখলের চেষ্টা করায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মান্নান বা তার পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পূর্ব বাড্ডায় মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ

সর্বশেষ আপডেট ১২:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬