ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়, যেখানে কয়েকজন বিদায়ী ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক এস এম হেমায়েত জাহান। তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে ছিলেন।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আখতার।

অন্যদিকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর কার্যকর থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

সর্বশেষ আপডেট ০৬:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬