এমপি বকুলের নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীকে রায়পুরাবাসীর শুভেচ্ছা
- সর্বশেষ আপডেট ০২:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 526
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে নিরাপত্তা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রায়পুরার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রায়পুরার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক জনপদ গড়ে তুলতে সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল কাজ করে যাচ্ছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি-অনিয়ম, মারামারি-সহিংসতা, অবৈধ বালু উত্তোলন ও জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তারা।
তাদের ভাষ্য, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আশরাফ উদ্দিন বকুল ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছেন। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারও সঙ্গে আপস করা হবে না বলেও তিনি বিভিন্ন সময় অবস্থান জানিয়েছেন বলে জানান নেতাকর্মীরা।
নতুন দায়িত্বের মাধ্যমে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় পর্যায়ে আশরাফ উদ্দিন বকুল আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের। একই সঙ্গে রায়পুরার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া ও প্রত্যাশা পূরণে তাঁর ভূমিকা আরও বিস্তৃত হবে বলেও আশা করছেন তারা।
নেতাকর্মীরা জানান, রায়পুরার উন্নয়নে শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণ, মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, চরাঞ্চলে পর্যটনকেন্দ্র গড়ে তোলা, মেঘনা নদীতে ফেরি চালুর মাধ্যমে কুমিল্লার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, শিল্পকারখানা গড়ে তুলতে গ্যাস সংযোগ, বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সড়ক নির্মাণ ও সংস্কারের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া নদীভাঙন রোধে চরাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ এবং প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা জানান। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে রায়পুরাকে একটি আধুনিক মডেল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
নেতাকর্মীদের দাবি, আশরাফ উদ্দিন বকুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তারা তাঁকে সৎ, সাহসী, পরিচ্ছন্ন, সুশিক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে সামনে রেখে তিনি ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবেন।
নিরাপত্তা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আশরাফ উদ্দিন বকুলকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রায়পুরার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
অভিনন্দন জানানো নেতাদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আপেল, আব্দুল বাতেন, ফরিদ উদ্দিন, আব্দুল বাছেদ ও শাখায়াত হোসেন সরকার, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, সদস্য ডা. মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, জেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অভিনন্দন জানিয়েছেন।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন ভূঁইয়া ও আলকাছ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সরকার, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদল নেতা সামসু রহমান জয়, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হান্নান মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার, পাড়াতলী ইউনিয়ন মহিলা দলের নেত্রী ফরিদা পারভিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।






























