ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোরিয়ান মার্টে ৩.১৯ কোটি টাকার ভ্যাট ফাঁকি

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 43

কোরিয়ান মার্টে ৩.১৯ কোটি টাকার ভ্যাট ফাঁকি

অনলাইনভিত্তিক প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট বাংলাদেশের ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার অনিয়মিত বিক্রয়ের তথ্য পেয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এসব বিক্রয়ের বিপরীতে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা ভ্যাট ফাঁকির তথ্যও পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর কোরিয়ান মার্ট বাংলাদেশে নিবারক কার্যক্রম পরিচালনা করে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানটিতে মূসক-১২.১ প্রদর্শনের মাধ্যমে অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থায় সংরক্ষিত তথ্য এবং বিভিন্ন দলিলপত্র পরীক্ষা করা হয়। এসব তথ্য বিশ্লেষণে ভ্যাট ফাঁকির প্রাথমিক প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে এনবিআর।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য নথিতে থাকা প্রয়োজনীয় তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করা হয়। পরে সংশ্লিষ্ট দলিলপত্র ও ডিজিটাল তথ্য জব্দ করা হয়।

জব্দ করা নথি ও ডিজিটাল তথ্য যাচাই-বাছাই করে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার নিয়মবহির্ভূত বিক্রয়ের তথ্য পাওয়া যায়। এসব বিক্রয়ের বিপরীতে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এ ঘটনায় কোরিয়ান মার্ট বাংলাদেশের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কোরিয়ান মার্টে ৩.১৯ কোটি টাকার ভ্যাট ফাঁকি

সর্বশেষ আপডেট ০৭:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬