ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় আসা বিউটি রাণীই জেলার শ্রেষ্ঠ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৫:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

আলোচনায় আসা বিউটি রাণীই জেলার শ্রেষ্ঠ শিক্ষক

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’; জনপ্রিয় এই গানে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন বিউটি রাণী পাল। গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। এতে নীল শাড়ি পরে বাতাসে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয় জনপ্রিয় ব্যান্ড সংগীত ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এক পক্ষ ভিডিওটিতে অশ্লীলতা ও আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ তোলে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে সারাদেশের বিভিন্ন শিক্ষক, লেখক ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিউটি রাণী পালের পাশে দাঁড়ান। তার প্রতি সমর্থন জানিয়ে অনেকে একই গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন। এভাবে গানটিকে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে ব্যবহার করে অভিনব প্রতিবাদও গড়ে ওঠে।

পরবর্তীতে দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক বিউটি রাণী পাল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আলোচনায় আসা বিউটি রাণীই জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সর্বশেষ আপডেট ০৫:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬