ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার থানায় জিডি করলেন শিক্ষিকা বিউটি পাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৮:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 212

এবার থানায় জিডি করলেন শিক্ষিকা বিউটি পাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে অপপ্রচার, মানহানি এবং সাইবার বুলিংয়ের অভিযোগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৬ জুলাই) ফেঞ্চুগঞ্জ থানায় তিনি জিডি করেন। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

জিডিতে বিউটি রাণী পাল উল্লেখ করেন, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর গান পরিবেশনের ভিডিওর একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ভিডিওটি প্রসঙ্গবিহীনভাবে প্রকাশ করায় তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ‘আসিফ ইকবাল ইরন’ নামের একটি ফেসবুক আইডি তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। পাশাপাশি ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ তাঁর নাম ও ভিডিও ব্যবহার করে এমনভাবে সংবাদ প্রকাশ করেছে, যা প্রকৃত ঘটনার সঠিক প্রতিফলন নয়।

জিডিতে তিনি বলেন, বিকৃতভাবে উপস্থাপিত ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এর ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতাও চেয়েছেন তিনি।

এ বিষয়ে ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিডিতে উল্লেখ করা ফেসবুক আইডিগুলো শনাক্ত করতে সেগুলো আইটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এবং ‘ইব্রাহিম খলিল’ নামের আইডির বিষয়েও তদন্ত চলছে।

তিনি জানান, অভিযোগে কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রধান শিক্ষিকাকে অপমানজনক ও সম্মানহানিকরভাবে উপস্থাপনের কথা বলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তাঁর ব্যক্তিগত কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই এবং বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। ভিডিওটি তিনি এখনো দেখেননি।

তিনি বলেন, “যাদের কাছ থেকে শুনেছি, তারা জানিয়েছেন ভিডিওটিতে কোনো অশ্লীলতা নেই। যদি সত্যিই তা-ই হয়, তাহলে শুধু গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না। তবে ভিডিওটি নিজে না দেখে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না।”

এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে শিক্ষক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিউটি রাণী পালের প্রতি সংহতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার থানায় জিডি করলেন শিক্ষিকা বিউটি পাল

সর্বশেষ আপডেট ০৮:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬