ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিউটি পালের ভিডিও নিয়ে তদন্ত কমিটি করবে না শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 118

বিউটি পালের ভিডিও নিয়ে তদন্ত কমিটি করবে না শিক্ষা বিভাগ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখে কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে এ ঘটনায় আর কোনো তদন্ত কমিটি গঠন করা হবে না।

তিনি বলেন, ভিডিওটি নিয়ে প্রথমে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দেখা গেছে, এতে আপত্তিকর বা শাস্তিযোগ্য কোনো বিষয় নেই। তাই তদন্তের প্রয়োজনীয়তা নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিউটি রানী পালের একটি রিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। একটি গোষ্ঠী তাকে নিয়ে ট্রল করে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তোলে।

তবে এ ঘটনার পর শিক্ষিকা বিউটি রানী পালের পাশে দাঁড়ান দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের ভিডিও প্রকাশ করে তারা তার প্রতি সংহতি জানান।

বিউটি রানী পাল ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, শরীরচর্চা, বৃক্ষরোপণ এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন উদ্যোগের ভিডিও শেয়ার করে থাকেন।

গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা একটি রিল প্রকাশ করেন। ওই ভিডিওকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত হয়।

এর আগে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছিলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের চিন্তাভাবনা চলছিল এবং আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না তা যাচাই করা হবে।

এদিকে রোববার সিলেট সফরে এসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে শুনেছেন, এতে কোনো অশ্লীলতা নেই। তিনি বলেন, গান গেয়ে ভিডিও প্রকাশ করাকে তিনি অন্যায় মনে করেন না। তার এ বক্তব্যের পরই শিক্ষা প্রশাসন তদন্তের সিদ্ধান্ত থেকে সরে আসে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিউটি পালের ভিডিও নিয়ে তদন্ত কমিটি করবে না শিক্ষা বিভাগ

সর্বশেষ আপডেট ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬