ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর লাথিতে প্রাণ গেল কিন্ডারগার্টেন শিক্ষিকার

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

নীলফামারীর কিশোরগঞ্জে গৃহপালিত গরুর লাথিতে আরেফা বেগম (৩৫) নামে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরেফা বেগম ওই গ্রামের চাকরিজীবী এজানুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফিরে সংসারের কাজে ব্যস্ত হন আরেফা। বিকেলে গোয়ালঘর পরিষ্কার এবং গরুকে খাবার দিতে গেলে হঠাৎ একটি গরু তাকে লাথি দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে পড়ে যান।

তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষকতার পাশাপাশি আরেফা নিজেই বাড়ির গৃহপালিত পশুগুলোর যত্ন নিতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গরুর লাথিতে প্রাণ গেল কিন্ডারগার্টেন শিক্ষিকার

সর্বশেষ আপডেট ০৮:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬