ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু: শাহে আলম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 162

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এনসিপি ও জামায়াতের সঙ্গে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের যোগাযোগ থাকতে পারে বলে দাবি করেন শাহে আলম। তার ভাষ্য, দেশে বর্তমানে যে আন্দোলন চলছে, তা আওয়ামী লীগকে সহায়তা করার শামিল।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, দলটি অকৃতজ্ঞ। ২০০১ সালে খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। তার দাবি, ওই সময় তাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেই বিষয়গুলো ভুলে গেছে।

শাহে আলম আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতেই তারা লংমার্চ করে সরকার পতনের হুমকি দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু: শাহে আলম

সর্বশেষ আপডেট ০৩:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬