ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে স্থানীয় নির্বাচন হতে পারে: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 145

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

আগামী ২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বার্ষিক পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক সূচি বিবেচনায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন না করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন চিন্তা করছে। নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা যাবে।

তিনি বলেন, এর আগে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর সঙ্গে বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।

তিনি আরও বলেন, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করা হবে। এসব বিষয় সমন্বয় করেই নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নির্বাচনের তারিখ পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল না বলেও জানান আনোয়ারুল ইসলাম। তার ভাষ্য, বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জানুয়ারিতে স্থানীয় নির্বাচন হতে পারে: ইসি

সর্বশেষ আপডেট ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬