ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ঝিনাইদহে রাশেদ খাঁন

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের ফের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০৫:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 162

ঝিনাইদহে রাশেদ খাঁন

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ সম্পন্ন না হলে ভবিষ্যতে এমন সুযোগ আর নাও আসতে পারে। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। তবে সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তার দাবি, একাত্তরের ঘাতক ও ২০২৪ সালের পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে এক হয়েছে। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত এবার সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। সরকারের যৌক্তিক সমালোচনা ও সহযোগিতা করার পরিবর্তে তারা সরকারের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও মন্তব্য করেন রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত চেষ্টা করছে এবং তাদের ইন্ধনেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করার সাহস পাচ্ছেন।

জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারাই আবার জামায়াত নেতাদের ফাঁসির মুখোমুখি করবে। তাই জামায়াত নেতাদের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।

এর আগে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝিনাইদহে রাশেদ খাঁন

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের ফের ফাঁসি

সর্বশেষ আপডেট ০৫:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬