ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাল খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 30

বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত জনপ্রিয় পর্যটন স্পট তমা তুঙ্গী। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বন্যা-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

তিনি জানান, টানা বর্ষণের পর সৃষ্ট বন্যার পানি ইতোমধ্যে নেমে গেছে। একই সঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানেও বৃষ্টিপাত কমে আসায় জেলার সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়েই বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন কেন্দ্রগুলো চালু হলে পর্যটকদের আগমন বাড়বে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও গতি পাবে।

এর আগে টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন তিন দফায় ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল।

পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সব দর্শনীয় স্থান।

এদিকে জেলা শহর থেকে থানচিতে যাওয়ার রাস্তা এখনো কিছুটা খারাপ রয়েছে। তবে মোটরসাইকেল ও চান্দের গাড়ি যাতায়াত করতে পারছে। এছাড়া আলীকদম থেকে থানচিতে আসার রাস্তাও মোটামুটি ঠিক হয়ে গেছে। সেখান থেকেও মোটরসাইকেল ও চান্দের গাড়িতে যাতায়াত করতে পারছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাল খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

সর্বশেষ আপডেট ০৯:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬