ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে না ফেরায় এএসপিসহ ৪ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 34

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং তিন অতিরিক্ত পুলিশ সুপারকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র‌্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মো. মাহমুদুল হাসান ২০২৪ সালের ২৮ আগস্ট ১৫ দিনের ছুটি নিয়ে সৌদি আরব যান। ছুটি শেষে ১৩ সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি।

একইভাবে জুয়েল চাকমা ২০২৫ সালের ১০ এপ্রিল ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যান। ১৫ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকেন।

মিশু বিশ্বাস ২০২৪ সালের অক্টোবরে মালয়েশিয়ায় ‘আয়রনম্যান ৭০.৩’ প্রতিযোগিতায় অংশ নিতে ১০ দিনের ছুটি নেন। নির্ধারিত সময় শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

অন্যদিকে ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আফজালুন নেছা ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিলেও মৌলিক প্রশিক্ষণে যোগ দেননি। মাতৃত্বকালীন ছুটি শেষে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মস্থলে না ফেরায় এএসপিসহ ৪ কর্মকর্তা বরখাস্ত

সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬