ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আট বিভাগেই ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 54

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আট বিভাগেই ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

সর্বশেষ আপডেট ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬